ঈশ্বরদী উপজেলা ও পৌর ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করেছে পাবনা জেলা ছাত্রলীগ।
মঙ্গলবার (৫ জানুয়ারি) পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ আলী ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয় ঈশ্বরদী উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। একই সঙ্গে সংগঠনকে গতিশীল করতে নতুন কমিটি ঘোষণা করা হলো। উপজেলা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মল্লিক মিলন মাহমুদ তন্ময়, সাধারণ সম্পাদক খন্দকার আরমান। পৌর ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন আবির হাসান শৈশব ও সাধারণ সম্পাদক মারুফ হাসান।
ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি রাকিবুল হাসান রনি কমিটি গঠনের ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, নতুন কমিটির নেতৃবৃন্দকে আমি সাধুবাদ ও অভিনন্দন জানাচ্ছি।
