ঢাকাশুক্রবার , ১ এপ্রিল ২০২২
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

আবৃত্তিশিল্পী হাসান আরিফ মারা গেছেন

বিশেষ প্রতিবেদক
এপ্রিল ১, ২০২২ ৩:১৬ অপরাহ্ণ
Link Copied!

বরেণ্য আবৃত্তিশিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শুক্রবার (১ এপ্রিল) দুপুর ১টা ৫০ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসান আরিফ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দুপুর আড়াইটার দিকে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান।

তিনি বলেন, হাসান আরিফ ভাই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে অনেকদিন লাইফ সাপোর্টে ছিলেন। দুপুর আড়াইটায় তিনি না ফেরার দেশে চলে যান।

আবৃত্তিশিল্পী হাসান আরিফ বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নেতৃত্বে ছিলেন। আশির দশকের মাঝামাঝি থেকে তিনি আবৃত্তি করছেন এবং সাংগঠনিক আবৃত্তিচর্চা ও প্রশিক্ষণে অসামান্য ভূমিকা পালন করেছেন।