ঢাকাবৃহস্পতিবার , ৩১ মার্চ ২০২২
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতা পদকপ্রাপ্ত অধ্যাপক ডাঃ কামরুল ইসলামকে ঈশ্বরদীতে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৩১, ২০২২ ১১:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীর কৃতি সন্তান অধ্যাপক ডাঃ কামরুল ইসলাম চিকিৎসা সেবায় অবদানের জন্য স্বাধীনতা পদক পাওয়ায় ঈশ্বরদীতে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (৩০ মার্চ) রাতে ঈশ্বরদীস্থ বাংলাদেশ সুগারক্রপ গবেষণার মিলনায়তনে ঈশ্বরদীবাসীর পক্ষ হতে মুক্তিযুদ্ধে শহীদ আমিনুল ইসলামের পুত্র ডাঃ কামরুল ইসলামকে সংবর্ধনা দেয় হয়।

এসময় প্রধান অতিথি ছিলেন তাঁর মাতা ও শহীদের স্ত্রী রহিমা বেগম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েস। সঞ্চালনা করেন দৈনিক উত্তর জনতার সম্পাদক ববি সরদার।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস ও সুগারক্রপের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কুয়াশা মাহমুদ।

বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধের কোম্পানী কমান্ডার কাজী সদরুল হক সুধা, বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক, সুগারক্রপের ভারপ্রাপ্ত ড. সাঈদা খাতুন, অধ্যক্ষ আয়নুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, শিল্প ও বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু, সলিমপুরের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, স্বজন সমাবেশের আফছার আলী।

মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও অন্যান্য শ্রেণী পেশার মানুষ সংবর্দনা সভায় উপস্থিত ছিলেন।