ঢাকাসোমবার , ২৮ মার্চ ২০২২
  • অন্যান্য

ঈশ্বরদীতে কাজাখ নাগরিক খুনের ঘটনায় ৩ বেলারুশীয় নাগরিকের স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৮, ২০২২ ২:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীতে নির্মানাধীন রূপপুর পারমাণবিক প্রকল্পে কাজাখস্তানের নাগরিক ভ্লাদিমির শভেটস্ খুনের ঘটনায় বেলারুশের তিন নাগরিক ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। রবিবার রাতে পাবনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ড সাহা এর আদালতে এই জবানবন্দি গ্রহণ করা হয়।

বেলারুশের মাসেইয়ু উলাদজিমির প্রদত্ত জবানবন্দিতে হত্যার সাথে তিনজনের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে ঈশ্বরদীর থানার ওসি (তদন্ত) হাদিউল ইসলাম নিশ্চিত করেছেন।স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানের পর গ্রেফতারকৃত তিন খুনি মাসেইয়ু উলাদজিমির, উরবানাভিচাস ও ফেদারোভিচ হেনাদ্জকে রাতেই পাবনা জেলা হাজতে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের ঘটনায় ঠিকাদারী প্রতিষ্ঠন নিকিমথ কোম্পানীর পরিচালক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং ৫২, তারিখ ২৭-০৩০২২।

প্রসঙ্গত: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক গ্রীণসিটির ৬ নম্বর ভবনের ১০৬ নম্বর ফাটে কাজাখস্তানের নাগরিক ভøাদিমির শভেটস (৫০) শনিবার রাতে খুন হয়। এ সময় আরও এক কাজাখ নাগরিক বেরেজনয় অ্যান্ড্রেও আহত হন। তিনি ঢাকার মহাখালী ইউনিভার্সাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে ওই তিন বেলারুশ নাগরিককে আটক করে পুলিশ। আটিককৃতদের মধ্যে মাসেইয়ু উলাদজিমির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

পুলিশ জানায়, আর্থিক লেনদেনের বিষয় নিয়ে গ্রীণসিটির ওই কক্ষে আলোচনার এক পর্যায়ে বেলারুশ নাগরিকদের সাথে কাজাখস্তানের নাগরিকদের মারামারির ঘটনা ঘটনা ঘটে। এসময় ধারালো ছুরি বা অন্য কিছুর আঘাতে এই খুনের ঘটনা ঘটে। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।