মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ঈশ্বরদী ভাষা শহীদ বিদ্যানিকেতন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করে। সকালে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর আলহাজ্ব মোড় বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা ও বৃত্তি প্রদান করা হয়।
জাতীয় পতাকা উত্তোলন করেন বীরমুক্তিযোদ্ধা জামাত আলী। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শহীদ হাসান লিন, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হক, পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য ও বিশিষ্ট শিল্পপতি জালাল উদ্দীন তুহিন , বিশিষ্ট শিক্ষানুরাগী রনিকা মাহনুর।
মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন শহীদ হাসান লিন। বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা জামাত আলী, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হক, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য জালাল উদ্দিন তুহিন, বিশিষ্ট শিক্ষানুরাগী রনিকা মাহনুর, প্রধান শিক্ষক মোঃ মোক্তার হোসেন, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক গাউসুস সামাদ, সিনিয়র শিক্ষক ফরিদা হাসনীন। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন গুরুদাস মাহশয় ও প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হাসানুজ্জামান জুয়েলসহ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
বিদ্যালয়ে লুৎফুর রহমান ছাত্রবৃত্তি, কামরুন্নেসা ছাত্রীবৃত্তি (বর্তমান সভাপতির পিতা-মাতা) ও বীরমুক্তিযোদ্ধা আব্দুস সামাদ সরদার (বর্তমান সদস্য রনিকা মাহনুরের পিতা) মেধাবৃত্তি (বাংলা ও গণিত) বিষয়ে প্রধান শিক্ষক ও সভাপতি বিশদ আলোচনা শেষে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির অর্থ ও সনদ বিতরণ করেন। সপ্তম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত মেধাস্থান প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অধিকারীদের মাঝে যথাক্রমে—-২০০০/- ১৫০০/- ও ১০০০/- নগদ অর্থ প্রদান করেন। বাংলা ও গণিত বিষয়ে সর্বোচ্চ নম্বরপ্রাপ্তদের ২০০০/- করে অর্থ প্রদান কর হয়। উল্লেখ্য যে, মোট ৩০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানটি সমন্বয় করেন প্রধান শিক্ষক মোক্তার হোসেন।
