জাতীয় পতাকা উত্তোলন, বিজয়স্তম্ভে পুষ্পার্ঘ্য ও বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন,বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, দোয়া মাহফিলসহ নানান আয়োজনের মধ্যদিয়ে ঈশ্বরদীতে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
ভোর ৫টা ৫৫ মিনিটে আলহাজ্ব মোড় বিজয় স্তম্ভে ৩১বার তোপধ্বনীর মধ্যদিয়ে শুরু হয় স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা। এরপর পর্যায়ক্রমে জাতীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, পৌরসভা, আ’লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, কমিউনিষ্ট পার্টি, ঈশ্বরদী প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা, সাংস্কৃতিক ও সামাজিক প্রতিষ্ঠান বিজয় স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে।
এদিকে, সকাল ৭টায় আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতের পুষ্পমাল্য অর্পণ, শোভাযাত্রা ও বিজয় স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
সকালে আওয়ামী লীগ কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস এমপি স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে আওয়ামী লীগের সকল স্তরের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার উন্নত দেশ গড়ার লক্ষ্যে আজকের দিনে সকলকে ঐক্যবদ্ধভাবে শপথ গ্রহন করতে হবে। তিনি আরো বলেন, মানবতা বিরোধী, স্বাধীনতা বিরোধী ও ষড়যন্ত্রকারীরা আওয়ামী লীগের ভেতরে বিরোধ সৃষ্টির প্রচেষ্টায় লিপ্ত রয়েছে। তাই এই অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করার করার জন্য আজ শপথ গ্রহন করতে হবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশীদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র ইসাহক আলী মালিথা, জেলা আওযামী লীগের সাবেক মহিলা সম্পাদিকা মাহজেবিন শিরিন পিয়া, যুগ্ম সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, যুগ্ম সম্পাদক মুরাদ মালিথা, ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় অর্থ সম্পাদক জালাল উদ্দিন তুহিন, যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমাল, যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটন, ছাত্রলীগ সভাপতি রাকিবুল হাসান রনি, সাধারণ সম্পাদক সুমন দাসসহ দলীয় ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও মুক্তিযোদ্ধারা এসময় উপস্থিত ছিলেন। পরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
