ঢাকাসোমবার , ২১ মার্চ ২০২২
  • অন্যান্য

ঈশ্বরদী নাট্যোৎসবে তিন পথ নাটক মঞ্চস্থ

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২১, ২০২২ ১০:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

পাবনার ঈশ্বরদী সতীর্থ থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকীতে পথ নাট্যোৎসবের আয়োজন করা হয়। ২০ মার্চ (রবিবার) রাতে পুরাতন বাসস্ট্যান্ডের মাহবুব খান মঞ্চে


রাজশাহী থিয়েটার ‘গুজব গপ্পো’, ঈশ্বরদী সতীর্থ থিয়েটার ‘একজন মদন কুমারের গল্প’, পাবনার ইছামতি থিয়েটার “বয়ন যুদ্ধ’ নাটক মঞ্চস্থ করে।


নাট্যোৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা। সতীর্থ থিয়েটারের সভাপতি আতাউর রহমান বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুল আওয়াল রিজভীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন কবি ও কলামিষ্ট মুরাদ মালিথা, উপাধ্যক্ষ ইসমাইল হোসেন প্যানেল মেয়র আমিনুর রহমান, কাউন্সিলর রহিমা খাতুন প্রমূখ। প্রচুর সংখ্যক দর্শক পথ নাট্যোৎসব উপভোগ করেন।