ঢাকামঙ্গলবার , ১৫ মার্চ ২০২২
  • অন্যান্য

১৭ মার্চ সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশন

বিশেষ প্রতিবেদক
মার্চ ১৫, ২০২২ ১০:২৫ অপরাহ্ণ
Link Copied!

আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসে দেশের সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দিয়েছে সরকার।

মঙ্গলবার এক প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ বিভাগ এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, মুজিববর্ষের সময়কাল ৩১ মার্চ পর্যন্ত বর্ধিত করায় আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে সারা দেশে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন ও বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা উত্তোলিত হবে।