ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে রত্মা পারভীন (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি পাবনার সুজানগর উপজেলার কাচারী গ্রামের মাসুদ রানার স্ত্রী।
সোমবার (১৪মার্চ) বিকাল ৪টায় ঈশ্বরদী জংশনের ২ নং প্লাটফর্মে এ দুর্ঘটনা ঘটে। খুলনা থেকে ছেড়ে আসা পাবর্তীপুর গামী রকেট মেইলে ট্রেনের নিচে কাটা পড়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঈশ্বরদী জংসন স্টেশনের জিআরপি পুলিশ পরিদর্শক (ওসি) গোপাল কর্মকার জানান, পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে মরদেহ হস্তান্তর করা হবে।
