ঈশ্বরদীতে দশম শ্রেণীর এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় সহপাঠী আরিফুল ইসলাম (১৫) কে পিটিয়ে আহত করেছে চার বখাটে। রবিবার বিকালে উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর গ্রামে এ ঘটনা ঘটে। সহপাঠী আরিফুল ওই স্কুল ছাত্রীর সম্পর্কে চাচা হন।
ভুক্তভোগীর ছাত্রীর পারিবারিক সূত্রে জানা যায়, মানিকনগর উ”চ বিদ্যালয়ে স্কুলে যাওয়া-আসার পথে ওই স্কুল ছাত্রীকে দীর্ঘদিন যাবত সৌকত ও সৌরভ নামের দুই সহোদর বখাটে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় বখাটেরা মোবাইলে স্কুল ছাত্রীর ছবি তুলে তা এডিটিং করে ফেসবুকে পোস্ট করে। এ ঘটনার পর আরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে ওই ছাত্রীর বড় ভাই সোহাগ হোসেন বখাটে সৌকত ও সৌরভ খোঁজ বের করে ফেসবুক থেকে ছবি অপসারণ ও ভবিষ্যতে এমন কাজ না করার জন্য নিষেধ করেন।
এ ঘটনায় প্তি হয়ে রবিবার সকালে আরিফুল কে মানিকনগর গ্রামে পথিমধ্যে একা পেয়ে সৌরভ, সৌকত ও তাদের দুই বন্ধু মিলে লোহার রড ও জিআই পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। পরে ¯’ানীয়রা আরিফুল কে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আরিফুলের বাবা সাইদুল ইসলাম মানিকনগর গ্রামের আমিরুল ইসলামের দুই যমজ ছেলে সৌকত হোসেন (১৭), সৌরভ হোসেন (১৭), ইয়ার আলীর ছেলে ইমরান ইমরান (১৮) ও আইনুল ইসলামের ছেলে আকাশকে (১৮) কে আসামী করে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানান, এব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় পদপে গ্রহণ করা হবে।
