ঢাকাসোমবার , ২৮ ফেব্রুয়ারি ২০২২
  • অন্যান্য

ঈশ্বরদীতে ৩ ঘন্টা পর হাট ইজারাদার সন্টু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৮, ২০২২ ১০:৪৩ অপরাহ্ণ
Link Copied!

 

ঈশ্বরদীর চরগড়গড়ি আলহাজ্ব মোড় হাটের ইজারাকে কেন্দ্র দু’পক্ষে দ্বন্দ্বের জের ধরে চরগড়গড়ি গ্রামের গ্রামের সুলতান মাহমুদ সন্টুকে অপহরণ করা হয়েছে এমন অভিযোগে তার ছেলে সিয়াম হোসেন ঈশ্বরদী থানায় একটি অভিযোগ দায়ের করেন। ২৮ ফেব্রুয়ারি বিকাল ৫টায় অভিযোগ দায়েরের তিন ঘন্টা পর পুলিশ লক্ষীকুন্ডা চরে অভিযান চালিয়ে সন্টু সরদারকে উদ্ধার করে। তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারিনি।

সিয়াম হোসেন লিখিত অভিযোগে জানান, ২৮ ফেব্রুয়ারি বিকাল ৫টায় চরগড়গড়ি আলহাজ্ব মোড় হাটের ওপর থেকে হাটের ইজারা ও পূর্ব শক্রুতার জের ধরে চরকুড়লিয়া গ্রামের পিন্টু প্রামানিকসহ ৯জন দেশীয় অস্ত্রসজ্জে সজ্জিত হয়ে আমার পিতা সুলতান মাহমুদ সন্টুকে অপহরণ করে।

এ বিষয়ে ঈশ্বরদী থানার এসআই সুজন  বলেন, রাত ৮টায় সুলতান মাহামুদ সন্টুকে লক্ষিকুন্ডার চর এলাকা থেকে উদ্ধার করা হয়। তিনি এখন ঈশ্বরদী থানা পুলিশের হেফাজতে রয়েছেন।