ঢাকারবিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২২
  • অন্যান্য

ঈশ্বরদীতে আলোর পথযাত্রী’র ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৩, ২০২২ ১১:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীতে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন আলোর পথযাত্রী’র ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।১২ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যা ৭ টায় শহরের ঐতিহ্যবাহী ফুডগার্ডেন পার্টি সেন্টারে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে এই অনুষ্ঠান উদযাপিত হয়।
“আসুন নিজে রক্ত দান করি-অন্যদের রক্তদানে উৎসাহিত করি। মানবসেবার ব্রত নিয়ে সামনের পথ চলি” এই প্রতিপাদ্য বিষয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোর পথযাত্রী’র প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক খালেদ মাহমুদ সুজন।
প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন,সংগঠনের প্রধান উপদেষ্টা ঈশ্বরদী মহিলা কলেজের উপাধ্যাক্ষ জনাব মোঃ ইসমাইল হোসেন।
বিশেষ অথিতির বক্তব্য রাখেন,উপদেষ্টা বিশিষ্ট নাট্যকার ও সংগঠক জনাব রাসেদুল আওয়াল রিজভি।
আমন্ত্রিত অথিতির বক্তব্য রাখেন,ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মোস্তাক আহমেদ কিরন,সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক এস এম রাজা।

অনুষ্ঠানে অন্যান্য অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রভাষক আব্দুল বাতেন,সিনিয়র সাংবাদিক দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি খন্দকার মাহবুবুল হক দুদু,সাপ্তাহিক বীর বাংলা’র সম্পাদক ও প্রকাশক ওহিদুজ্জামান টিপু,সময়ের ইতিহাস পত্রিকার সম্পাদক ও প্রকাশক দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি শেখ মহসিন,সাপ্তাহিক প্রথম সকালে’র সম্পাদক ও প্রকাশক দৈনিক দেশ রুপান্তর প্রতিনিধি মহিদুল ইসলাম,
দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি শেখ মেহেদি হাসান,জিটিভি চ্যানেল প্রতিনিধি নাসিম আহমেদ, মোহনা টিভি প্রতিনিধি হুজ্জাতুল্লাহ হিরা,আজকের দর্পন প্রতিনিধি হাবিবুর রহমান সহ সাংবাদিক জিল্লুর রহমান জীবন প্রমূখ।

আলোর পথযাত্রী’র সাধারন সম্পাদক সাংবাদিক উজ্জল হোসেন প্রধানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সহ সভাপতি ইউনুস আলী,মোঃ শামিম হোসেন,যুগ্ন সাধারন সম্পাদক মুত্তাকিন হোসেন,সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবাহান নাহিদ, কোষাধাক্ষ মোঃ শিহাব সুমন,সমাজকল্যাণ সম্পাদক রাকিবুল ইসলাম রুপম,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ তুহিন হোসেন,নির্বাহী সদস্য সৌরভ কুমার দেবনাথ,ইসাহক দেওয়ান,জাহাঙ্গীর আলম, আওলাদ হোসেন,শুভ ইসলাম,জনি হোসেন,জীবন আহমেদ সহ অন্যান্য সাধারন সদস্যবৃন্দরা।
এসময় বক্তারা আলোর পথযাত্রী’র বিগত বছরের বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সৃতিচারণ সহ বিষদ আলোচনা করেন এবং আগামী দিনে আলোর পথযাত্রী’র পাশে থেকে সংগঠনের সামাজিক কর্মকান্ডের অংশগ্রহন সহ সাফল্য ও মঙ্গল কামনা করেন।
পরে কেক কেটে আনন্দ উল্লাস শেষে রাতের খাবার পরিবেশনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপ্ত ঘোষনা করা হয়।