ঢাকাবৃহস্পতিবার , ১০ ফেব্রুয়ারি ২০২২
  • অন্যান্য

ঈশ্বরদীতে দিনব্যাপী নানা আয়োজনে দৈনিক স্বতঃকন্ঠ’র ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১০, ২০২২ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীতে দৈনিক স্বতঃকন্ঠ’র ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ১০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) পত্রিকার সম্পাদক মন্ডলী, আমন্ত্রিত অতিথি ও পত্রিকার প্রতিনিধিদের উপস্থিতিতে বর্ণাঢ্য র‌্যালী, প্রতিনিধি সভা, আলোচনা সভা, কেক কাটার মধ্যদিয়ে উৎসবমূখর পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
সকাল ১১ টায় সকালে শহরে বর্ণাঢ্য র‌্যালী শেষে পোষ্ট অফিস মোড়ের প্যাভিলিয়ন রেষ্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে প্রতিনিধি সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক নূরউদ্দিন শফি কাজলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক, লেখক ও কলামিস্ট ডাঃ আতিক সিদ্দিকী।

বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাজা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক উন্নয়নের কথার সম্পাদক আবুল হাসেম,জনকণ্ঠের স্টাফ রিপোর্টার তৌহিদ আক্তার পান্না, রাজনৈতিক ব্যক্তিত্ব মাহবুব মোর্শেদ খান জেম, যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস, সময়ের ইতিহাস পত্রিকার সম্পাদক শেখ মহসিন, প্রথম সকাল পত্রিকার সম্পাদক মহিদুল ইসলাম প্রমূখ।

সভায় আরোও উপস্থিত ছিলেন স্বতঃকণ্ঠের ব্যবস্থাপনা সম্পাদক মমতাজ বেগম, সহকারী সম্পাদক মেহেদী হাসান মিশন, বিশেষ প্রতিনিধি খালেদ আহমেদ, সিনিয়র ষ্টাফ রিপোর্টার আবুল কাশেম, ষ্টাফ রিপোর্টার পি কে এম আব্দুল বারি, স্টাফ রিপোর্টার আবুল কালাম আজাদ, স্টাফ রিপোর্টার শ্রী সৌরভ কুমার দেবনাথ, স্টাফ রিপোর্টার নিশাত তাসনিম, স্টাফ রিপোর্টার জান্নাতুল ফেরদৌস, স্টাফ রিপোটার্র ইমন আহমেদ সোহাগ, আটঘরিয়া প্রতিনিধি ফজলুর রহমান খান, রাজশাহী প্রতিনিধি হাবিল উদ্দিন, চাটমহর প্রতিনিধি তোফাজ্জল হোসেন বাবু, বড়াইগ্রাম প্রতিনিধি মোঃ শাহ আলম, উল্লাপাড়া প্রতিনিধি আমিনুল ইসলাম, ঈশ্বরদী প্রতিনিধি আখতারুজ্জামান মিরু, ভাঙ্গুড়া প্রতিনিধি আব্দুর রহিম, বেড়া প্রতিনিধি মোঃ ময়দুল মল্লিক, স্টাফ রিপোর্টার নিশাত তামান্না ফারিন প্রমুখ।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সংবাদভূমি’র সম্পাদক খালেদ মাহমুদ,এবিসি ন্যাশনাল নিউজের উজ্জল হোসেন প্রধান,বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি তুহিন হোসেন, সময়ের ইতিহাসের স্টাফ রিপোর্টার ফারাবি বিন সাকিব, সময়ের ইতিহাসের স্টাফ রিপোর্টার কিরণ হোসেন প্রমূখ।
আলোচনা সভা সঞ্চালনা করেন স্বতঃকণ্ঠের স্টাফ রিপোর্টার মোর্শেদ খান রুশ।