ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত রাশিয়ান নাগরিক ভোরোটনিকভ আলেকজান্দ্রা রবিবার দুপুরে মারা গেছেন। এনিয়ে গত ৮ দিনে হৃদরোগে আক্রান্ত ও সিঁড়ি থেকে পড়ে পাঁচ রাশিয়ান নাগরিকের মৃত্যু হলো।
পুলিশ জানান, ভোরোটনিকভ আলেকজান্দা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের ‘নিকিম’ নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তিনি রূপপুর প্রকল্পের ‘গ্রিনসিটি আবাসিক প্রকল্পের থাকতেন। রবিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে তাঁর ফ্যাটের কে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন এক সহকর্মী। পরে গ্রিনসিটি ও রূপপুর প্রকল্পসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এর আগে শুক্রবার দিবাগত রাতে শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের রোসেম নামে রুশ সাব-ঠিকাদারি প্রতিষ্ঠানের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রুশ নাগরিক চুকিন পাভেল (৪৮) অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রæত তাঁকে ঈিশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই রাত ২টার দিকে তলমাসেফ ভাইয়াসেলভের (৫৯) নামের এক রুশ নাগরিকের মৃত্যু হয়। তিনি গ্রীণসিটিতে বসবাস করতেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের এসএমইউ-১ নামে আরেকটি সাব-ঠিকাদারি প্রতিষ্ঠানের ইনস্টলার হিসেবে কাজ করতেন তিনি। হাঁটার সময় হঠাৎ ১৪ তলার সিঁড়ি থেকে পড়ে অজ্ঞান হন। পরে কোম্পানির নিজস্ব ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।
তার আগে গত ২ ফেব্রুয়ারি শাকিরভ আলেক্সেইয়ের ঘুমের মাঝে এবং ২৮ জানুয়ারি ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বারচেনকো আলেক্সেইয়ের। তারা দুজনই এই প্রকল্পের কর্মী ছিলেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান রবিবারের আলেকজান্দ্রার বিষয়টি নিশ্চিত করে বলেন, তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
