ঢাকামঙ্গলবার , ১ ফেব্রুয়ারি ২০২২
  • অন্যান্য

ঈশ্বরদী মহিলা কলেজে শিক্ষক প্রতিনিধি নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১, ২০২২ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদী মহিলা কলেজের ২০২২-২০২৪ বছরের নিয়মিত গভর্নিং বডিতে ৩জন শিক্ষক প্রতিনিধি (টিআর) নির্বাচিত হয়েছেন। নির্বাচিত শিক্ষক প্রতিনিধিদের মধ্যে রয়েছেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক নাছরিন আক্তার হেনা, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মতিয়ার রহমান চঞ্চল ও ইতিহাস বিভাগের প্রভাষক এবং ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন।
কলেজের অধ্যক্ষ নবনির্বাচিত শিক্ষক প্রতিনিধিদের আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়েছেন। এসময় তিনি নবনির্বাচিতদের হাতে গেজেট হস্তান্তর করে নিয়মিত গভর্নিং বডিতে শিক্ষক প্রতিনিধিদের দায়িত্ব পালনের জন্য অনুরোধ জানান। কলেজের উপাধ্যক্ষ ইসমাইল হোসেনসহ অন্যান্য শিক্ষক এসময় উপস্থিত ছিলেন।