বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ১৭তলা ভবনের ১৪তলার ডি-ব্লকে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
সোমবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের এ আগুন লাগে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।
ফায়ার সার্ভিস সদর দফতর থেকে এ তথ্য নিশ্চিত করেছেন এরশাদ হোসেন।
